ইসলামি বিশ্বাস অনুসারে, আল্লাহ পাক সর্বময় নয়। ঈশ্বর সর্বত্র থাকেন এটি পৌত্তলিকদের ধারণা ছিল। তাদের বিশ্বাস ছিল, জগতের সকল বস্তু এবং প্রাণীই আসলে ঈশ্বরের অংশ এবং ঈশ্বর সর্বত্র ছড়িয়ে আছেন। ব্রিটিশ নৃবিজ্ঞানী ই.বি টাইলর সর্বপ্রাণবাদের (Animism) প্রবক্তা।

তাঁর মতে আদিম ধর্মবিশ্বাসের এটি হলো প্রথম সোপান। ল্যাটিন ‘এ্যানিমা’ শব্দ থেকে ‘এ্যানিমিজম’ শব্দটি এসেছে। কিন্তু ইসলাম এর সাথে, আরো ভালভাবে বললে আব্রাহামিক ধর্মের সাথে এই ধারণা সরাসরি সাংঘর্ষিক। ইসলামের বিশ্বাস অনুসারে, আল্লাহ সৃষ্ট জগত থেকে আলাদা এবং বাইরে অবস্থান করেন। যেমন, একটি কুকুর বা শুকর আল্লাহর অংশ নয়। বা কোন মানুষও আল্লাহর অংশ নয়। সেগুলো আল্লাহর সৃষ্টি। সেগুলো থাকলেও আল্লাহর কিছু যায় আসে না, না থাকলেও আল্লাহর কিছুই যায় আসে না। এই বিষয়ে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে, আল্লাহ সৃষ্টি জগতের ওপর নির্ভরশীল নয়। যদি এগুলো আল্লাহ পাকের অংশ হতো, তাহলে আল্লাহ পাক এই কথা কখনোই বলতেন না যে, এগুলোর থাকা না থাকা দিয়ে তার কিছু যায় আসে না। কারণ নিজের অংশ সবসময়ই টিকে থাকতে হবে, নইলে নিজের অস্তিত্বই খণ্ডিত হয়ে যাবে।

ইসলামি বিশ্বাস অনুসারে, আল্লাহ পাক থাকেন আরশে। কোরআনে বলা হয়েছে [1] [2] [3] [4] [5] –

নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আকাশমন্ডলী আর পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন।

Taisirul Quran

নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন তোমাদের রাব্ব, যিনি আসমানসমূহকে এবং যমীনকে সৃষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন,

Sheikh Mujibur Rahman

নিশ্চয় তোমাদের রব আল্লাহ। যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর আরশে উঠেছেন।

Rawai Al-bayan

তোমাদের রব তো আল্লাহ্‌, যিনি আসমানসমূহ ও যমীন ছয় দিয়ে সৃষ্টি করেছেন, তারপর তিনি ‘আরশের উপর উঠলেন। তিনি সব বিষয় পরিচালনা করেন।

Dr. Abu Bakr Muhammad Zakaria

কুরআন ১০:৩

আল্লাহই স্তম্ভ ছাড়াই আকাশমন্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখছ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন।

Taisirul Quran

আল্লাহই উর্ধ্বদেশে আকাশমন্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করলেন;

Sheikh Mujibur Rahman

আল্লাহ, যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ। অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন।

Rawai Al-bayan

আল্লাহ্, যিনি আসমানসমূহ উপরে স্থাপন করেছেন খুঁটি ছাড়া, তোমরা তা দেখছ। তারপর তিনি ‘আরশের উপর উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করেছেন ;

Dr. Abu Bakr Muhammad Zakaria

কুরআন ১৩ঃ২

যারা ‘আরশ বহন করে আছে, আর যারা আছে তার চারপাশে, তারা তাঁর প্রশংসার সাথে তাঁর মাহাত্ম্য ঘোষণা করে …

Taisirul Quran

যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুস্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে …

Sheikh Mujibur Rahman

যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। …

Rawai Al-bayan

যারা ‘আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্ৰশংসার সাথে এবং তাঁর উপর ঈমান রাখে, …

Dr. Abu Bakr Muhammad Zakaria

কুরআন ৪০ঃ৭

তিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরশে সমুন্নত হয়েছেন।

Taisirul Quran

তিনিই ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন।

Sheikh Mujibur Rahman

তিনিই আসমানসমূহ ও যমীন ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন।

Rawai Al-bayan

তিনি ছয় দিনে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন; তারপর তিনি ‘আরশের উপর উঠেছেন।

Dr. Abu Bakr Muhammad Zakaria

কুরআন ৫৭ঃ৪

সহীহ বুখারী (ইফাঃ)

অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ)

পরিচ্ছদঃ ২১২২. স্বাদ ইবন মু’আয (রাঃ) এর মর্যাদা

৩৫৩১। মুহাম্মদ ইবনু মূসান্না (রহঃ) … জাবির (রাঃ) বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি সা’দ ইবনু মু’আয (রাঃ) এর মৃত্যুতে আল্লাহ্ ত’আলার আরশ কেঁপে উঠে ছিল। আমাশ (রহঃ) … নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত হয়েছে, এক ব্যাক্তি জাবির (রাঃ) কে বলল, বারা ইবনু আযিব (রাঃ) তো বলেন, জানাযার খাট নড়েছিল। তদুত্তরে জাবির (রাঃ) বললেন, সা’দ ও বারা (রাঃ) এর গোত্রদ্বয়ের মধ্যে কিছুটা বিরোধ ছিল, (কিন্তু এটা ঠিক নয়) কেননা, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে عَرْشُ الرَّحْمَنِ অর্থাৎ আল্লাহর আরশ সা’দ ইবনু মু’আযের (মৃত্যুতে) কেঁপে উঠল বলতে শুনেছি।

হাদিসের মানঃ সহিহ (Sahih)

By Jahed Ahmad

Free thinker and strong believer in equality. I think, therefore I am.

Leave a Reply