লিখেছেন মোঃ দিদার হুসাইন আরিফ / Written By Md Didar Husain Arif

১২ ফেব্রুয়ারী ২০২৬ / 12 February 2026

বাংলাদেশে নির্বাচন আসন্ন। ধরে নেয়া যেতে পারে কারচুপি কম হবে; কম বেশি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন হবে। কিন্তু এবারের নির্বাচন এর ধরণ ও মাত্রা পুরোপুরিই ভিন্ন। এই প্রথম বাংলাদেশে মনে হয় এত বেশি সংখ্যার উগ্র ডানপন্থী ও মৌলবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচনে নিজস্ব এজেন্ডা নগ্নভাবে তুলে ধরে অংশগ্রহণ করছে।

উগ্র মৌলবাদী দলগুলো যেভাবে প্রকাশ্যে মিডিয়ার ওপর, নারীর অধিকারের ওপর, গণতন্ত্রের ধরণের ওপর আক্রমণ করছে তাদের নির্বাচনী প্রচারণায় মব-সংস্কৃতির জয়গানের মাধ্যমে, তাতে বাংলাদেশের জন্যে আশঙ্কা বৈ কিছু থাকেনা। বিএনপি যদি ক্ষমতায় আসেও, মাথায় রাখতে হবে বিএনপি উগ্র মৌলবাদী দলগুলোকে পুনর্বাসিত করেছে বাংলাদেশে এবং ক্ষমতায় বসিয়েছে। বিএনপির ভেতর ধর্মান্ধ অংশের পরিমাণ কিন্তু কম নয়।

যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ এক অন্ধকারতর যুগে প্রবেশ করছে মৌলবাদীতার। মুক্তমনা ও উদারপন্থীদের ওপর যে আক্রমণ, তা তে বাংলাদেশ খুব শীঘ্রই একটি মব-রাষ্ট্রে পরিণত হবে যেখানে মৌলবাদীরা জ্বালিয়ে পুড়িয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তারেক রহমান এদের সৈনিক শুধু। আমি কষ্ট পাচ্ছি যারা অবিশ্বাসী, ধর্ম মানেননা, সংস্কৃতিমনা, সমকামী/উভকামী এবং উদার গণতান্ত্রিক মূল্যবোধ চান, তাদের জন্যে আর এই দেশ নয় যেখানে শরীয়া আইন কায়েম হয়ে গেছে বলতে গেলে। প্রবাসে-অভিজ্ঞতা না থাকলে আসলে এই প্রান্তিক মানুষদের অধিকার কতটুকু ক্ষুণ্ণ, তা বোঝা যায়না। আমিও বুঝিনি। এখন টের পাচ্ছি। মাতৃভূমির এই হরণ হৃদয়ে ক্ষরণ করে।

Leave a Reply